29 C
Dhaka
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

আইসিটির ২১ টি প্রকল্প মূল্যায়নে ১২ সদস্যের কমিটি

টেকসিঁড়ি রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন সংস্থাগুলোয় মোট ২ হাজার ৫১১ কোটি টাকা বরাদ্দে চলমান ২১টি প্রকল্পের মূল্যায়ন কমিটিতে বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত ৯ সদস্যের কমিটির সঙ্গে যুক্ত করা হয়েছে ৩ বিশেষজ্ঞকে। এরা পেশায় কেউ প্রযুক্তিবিশেষজ্ঞ, কেউ হিসাব ও নিরীক্ষাবিশেষজ্ঞ এবং কেউ সরকারি ক্রয় বিশেষজ্ঞ। এর ফলে ৯ সদস্যের কমিটিটি গড়ালো ১২ সদস্যে।

গঠিত কমিটির মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় রোববার রাত ১১টার দিকে এ সংশ্লিষ্ট নতুন আদেশ জারি করে আইসিটি বিভাগ। কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পরবর্তী ৩০ দিন পর প্রতিবেদন পাওয়া যাবে।

বিভাগের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সামগ্রিক মূল্যায়নের জন্য গত ২৮ আগস্ট প্রথমে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে কমিটির সদস্য করা হয় একই বিভাগের যুগ্ম সচিব আসপিয়া আক্তার এবং সদস্যসচিব করা হয় বিভাগের উপসচিব মো. সিদ্দিকুর রহমান তালুকদারকে।

এ ছাড়া কমিটিতে আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) এবং এজেন্সি টু ইনোভেট (এটুআই) থেকে একজন করে প্রতিনিধি রাখা হয়।

Related posts

আন্তঃব্যাংকিং সচল রাখতে নেটওয়ার্কিং অ্যাপ চালু করবে বাংলাদেশ ব্যাংক

Samiul Suman

১ ডিসেম্বর সাময়িকভাবে ব্যাহত হতে পারে ইন্টারনেট সেবা

TechShiri Admin

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করলেন মেলানিয়া ট্রাম্প

Tahmina

Leave a Comment