১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

এলো রিয়েলমির নতুন স্মার্টফোন নোট ৬০এক্স

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশের বাজারে ড্রপ প্রোটেকশন ফিচারে নোট ৬০এক্স নামের নতুন স্মার্টফোন আনল রিয়েলমি। ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নোট ৬০ এক্স এ রয়েছে ৫ হাজার এমএএইচ শক্তিশালি ব্যাটারি। যাতে একবার পরিপূর্ণ চার্জেই স্মার্টফোনটি ৪৮ দিন ব্যবহার করা যায়।

অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায় নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা যায়। খুব হালকা ওজনের পাতলা এ ফোনটিতে রয়েছে ৪ জিবি + ৮ জিবি ডায়নামিক র‍্যাম এবং ৬৪ জিবি রম। দেশে রিয়েলমির যে কোনো অথরাইজড রিটেইল স্টোরে নতুন এ স্মার্টফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।

রিয়েলমি নোট ৬০এক্স এর অনবদ্য ‘আর্মরশেল’ প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যার মধ্যে রয়েছে একটি টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো এবং শক প্রতিরোধক সার্কিট বোর্ড।

এছাড়াও রয়েছে অভ্যন্তরীণ সিলিং এবং ইঞ্জিনিয়ারিং অংশ; যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখবে। ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়।

Related posts

টেকসই রাজস্ব কাঠামো ও জাতীয় ফাইবার ব্যবহারে স্পষ্ট নীতি

TechShiri Admin

দেশে পাওয়া যাচ্ছে ‘আল্টিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ অপো এ৫

Tahmina

এমডব্লিউসি’২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার প্রদর্শনী

TechShiri Admin

Leave a Comment