টেকসিঁড়ি

বন্যার্তদের জন্য ১ কোটি ১৬ লাখের বেশি অর্থ জমা দিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

টেকসিঁড়ি রিপোর্ট : সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ১ দিনের বেতন বাবদ মোট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছে।

২৫ আগস্ট, রবিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে ১২টি চেকের মাধ্যমে এ টাকা উপদেষ্টা মোঃ. নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়।

উল্লেখ্য, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের প্রেক্ষিতে গত ২৪ আগস্ট একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। ২৫ আগস্ট বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।

আরও পড়ুন

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দেবে তথ্য ও সম্প্রচার এবং আইসিটি মন্ত্রণালয় কর্মকর্তারা

Related posts

অনুষ্ঠিত হলো ৬১তম এশিয়া-প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন

TechShiri Admin

সুশাসন ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের হাতিয়ার হবে স্যাটেলাইট : রিজওয়ানা

TechShiri Admin

দেশ জুড়ে চলছে ওয়ালটনের মাসব্যাপী আইটি ফেয়ার

TechShiri Admin

Leave a Comment