37.1 C
Dhaka
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বর্তমানে ডোমেইন সেবা চালু আছে : বিটিসিএল

টেকসিঁড়ি রিপোর্ট : ডোমেইন সমস্যা বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে বিটিসিএল কর্তপক্ষ । তারা জানায়, বর্তমানে ডোমেইন সেবা চালু আছে।

গত ৩ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ৮:৪০ টা থেকে .bd ডোমেইনভুক্ত ওয়েবসাইটসমূহ এক্সেস করতে না পারায় তাৎক্ষণিকভাবে কারিগরি টিম কাজ শুরু করে এবং বিস্তারিত কারিগরি বিশ্লেষণের মাধ্যমে মূল সমস্যা চিহ্নিত করা হয়।

এতে দেখা যায় যে, ডোমেইন নিয়ন্ত্রণকারী সংস্থা IANA (Internet Assigned Numbers Authority) এর রুট সার্ভারগুলি .bd ডোমেইন সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছিল না।

বিটিসিএল হতে IANA, USA অফিসে যোগাযোগ করে সমস্যাটি জানানো হয় এবং বিটিসিএল ও IANA এর কারিগরি টিমের সম্মিলিত প্রচেষ্টায় বুধবার রাত ১০:৩০ টায় সমস্যাটির সমাধান হয়। বর্তমানে ডোমেইন সেবা চালু আছে। এখানে উল্লেখ্য যে, বিটিসিএল এর আরেকটি ডোমেইন .বাংলা সকল সুবিধাসহ নিরবচ্ছিন্নভাবে চালু ছিল।

জনসংযোগ ও প্রকাশনার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক চিঠিতে এইসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিটিসিএল নিয়ন্ত্রিত ৩টি ডোমেইন সার্ভারে ত্রুটি

Related posts

১০ লাখ রোবটের মাইলফলক ছুলো অ্যামাজন , প্রকাশ করলো জেনারেটিভ এআই মডেল

Tahmina

স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার নির্দেশ ইরানের

Tahmina

‘সিইও অফ দ্য ইয়ার’ নির্বাচিত হলেন ওয়ালটনের নিশাৎ তাসনিম শুচি

Samiul Suman

Leave a Comment