28.4 C
Dhaka
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

হাইটেক পার্কের এমডি এবং বিটিআরসি’র ২ কমিশনারের নিয়োগ বাতিল

টেকসিঁড়ি রিপোর্ট : চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হাইটেক পার্কের এমডি জিএসএম জাফরুল্লাহ ও বিটিআরসির দুই কমিশনার শেখ রিয়াজ আহমেদ, মো. দেলোয়ার হোসাইনের নিয়োগ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারের সাথে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে এসব কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

এই কর্মকর্তারা ছাড়াও শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজির প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ জহরুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে।

সরানো হয়েছে বিভিন্ন দপ্তর ও প্রকল্পের মোট ২৮ জন কর্মকর্তাকে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমার স্বাক্ষরে ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

Related posts

যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য ক্যালিফোর্নিয়ায় এআই কম্প্যানিয়ন চ্যাটবট নিয়ন্ত্রণ আইন জারি

TechShiri Admin

গুগল পে বনাম গুগল ওয়ালেট: বিভ্রান্তি দূর

TechShiri Admin

৫০০ টাকায় ১৫ এমবিপিএস, আবাসিক শিক্ষার্থীদের জন্য বিটিসিএলের প্যাকেজ

Tahmina

Leave a Comment