দেশের আইটি সেক্টরে, বিশেষ করে যারা ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেন বা আগ্রহী, তাদের জন্য ডেটা আর্কিটেক্ট ও প্রযুক্তিবিদ কাজী শামসুল আরেফীন প্রকাশ করেছেন তাঁর নতুন বই “স্মার্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন: ‘জিরো কস্ট ডেটা ইঞ্জিনিয়ারিং’।
ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো জটিল ও ব্যয়বহুল একটি বিষয়কে কীভাবে সহজে এবং প্রায় বিনা খরচে সামলানো যায় সেটি নিয়েই রয়েছে আমাদের আজকের আয়োজন।
লেখক পরিচিতি
কাজী শামসুল আরেফীন দেশের ডেটা প্রযুক্তির জগতে অত্যন্ত পরিচিত একটি নাম। দীর্ঘ দুই দশক ধরে টেলিকম, ব্যাংকিং ও ফিনটেক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ও মাস্টার্স করার পর ডেটার প্রতি ঝোঁক থেকে ডেটা সায়েন্সেও আরেকটি মাস্টার্স করেন তিনি। বর্তমানে বুয়েটে পিএইচডি গবেষণা করছেন। তাঁর কাজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো ডেটা ওয়্যারহাউজিংয়ে “জিরো কস্ট ডিজাইন”। অর্থাৎ, কীভাবে সবচেয়ে কম খরচে সর্বোচ্চ মানের প্রযুক্তি সেবা দেওয়া যায়, সেটাই তাঁর প্রফেশনাল জীবনের মূল দর্শন। সেই দীর্ঘদিনের অভিজ্ঞতারই প্রতিফলন ঘটেছে এই বইটিতে।
কেন এই বইটি আলাদা?
কর্পোরেট আইটি দুনিয়ায় একটা অলিখিত নিয়ম বা ধারণা আছে ভালো পারফরম্যান্স চাইলে Oracle, Snowflake, Informatica বা Tableau-এর মতো দামি দামি সফটওয়্যার কিনতেই হবে। লাইসেন্স, মেইনটেন্যান্স আর কনসালটেন্সির পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতে গিয়ে অনেক স্টার্টআপ বা মাঝারি কোম্পানির প্রজেক্টের বাজেট ফুলেফেঁপে ওঠে। ফলে ডেটার আসল শক্তিটা তারা আর কাজে লাগাতে পারে না।
কিন্তু লেখক এখানে এক ভিন্ন পথের সন্ধান দিয়েছেন। তাঁর মতে, ওপেন সোর্স প্রযুক্তি এখন এতটাই উন্নত যে, সঠিক আর্কিটেকচার ও ডিজাইন প্যাটার্ন জানা থাকলে শূন্য বা নামমাত্র খরচেও এন্টারপ্রাইজ লেভেলের ডেটা সিস্টেম দাঁড় করানো সম্ভব। এই কনসেপ্টটির নামই তিনি দিয়েছেন “জিরো কস্ট ডেটা ইঞ্জিনিয়ারিং”।
বইটি থেকে আপনি যা যা শিখতে পারবেন:
লিনাক্স (Linux) স্কিল: দামি অপারেটিং সিস্টেমের বদলে সাধারণ লিনাক্স সার্ভারেই কীভাবে এন্টারপ্রাইজ পরিবেশ তৈরি করবেন।
PostgreSQL অপ্টিমাইজেশন: ডেটাবেজকে কীভাবে টিউন করে এর সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনবেন।
মেটাডেটা ড্রিভেন আর্কিটেকচার: হাজার হাজার লাইনের কোড না লিখেও স্মার্ট ও বুদ্ধিমান ETL পাইপলাইন বানানোর টেকনিক।
Apache Superset: একদম ফ্রিতে বিশ্বমানের বিজনেস ইন্টেলিজেন্স (BI) ড্যাশবোর্ড তৈরির পূর্ণাঙ্গ গাইডলাইন।
বইটি কোথায় পাবেন?
ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ইন্টেলিজেন্স বা সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি ‘মাস্ট-রিড’ বই। তরুণ আইটি পেশাজীবী ও শিক্ষার্থীদের কাছে বইটি ইতোমধ্যেই ক্যারিয়ার গড়ার দারুণ এক গাইডলাইন হিসেবে পরিচিতি পাচ্ছে। অনলাইনে বইটি সংগ্রহ করতে পারেন রকমারি ডট কম থেকে :
🔗 রকমারি লিংক: স্মার্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন
বই পর্যালোচনা করলেন সামিউল হক সুমন


