টেকসিঁড়ি রিপোর্ট : ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও) ২০২৬ এর রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন এর শেষ তারিখ ২৫ এপ্রিল।
বিডিওএসএন এর আয়োজনে এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্য থেকে সেরা ৪ জন আগস্টে কাজাখস্তানে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড (IOAI 2026)-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
এবারের ক্যাটাগরি ঃ
এআই চ্যালেঞ্জ – ৬ষ্ঠ থেকে এইচএসসি
এআই কুইজ – ৬ষ্ঠ থেকে এসএসসি
শিক্ষার্থীরা যে কোন একটিতে অংশ নিতে পারবে ।
প্রতিযোগিতা শুরু হবে আঞ্চলিক পর্বের মাধ্যমে, যা প্রাথমিকভাবে মে মাসের ২ থেকে ৯ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আঞ্চলিক প্রতিযোগিতাগুলো ৪টি প্রধান কেন্দ্রে আয়োজিত হবে, যেমন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা।
এই অঞ্চলগুলো থেকে সফল প্রতিযোগীরা ২০২৬ সালের ১৬ই মে অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। জাতীয় ফাইনালের পর, আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় দল চূড়ান্ত করার জন্য একটি বিশেষ বাছাই শিবিরের আয়োজন করা হবে।
অংশগ্রহণকারীর যোগ্যতা
আন্তর্জাতিক অলিম্পিয়াডের মানদণ্ড নিশ্চিত করার জন্য প্রতিযোগিতাটি বিশেষভাবে ২০ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে।
বর্তমানে নিম্নলিখিত প্রোগ্রামগুলিতে নথিভুক্ত শিক্ষার্থীরা অংশগ্রহণের যোগ্য:
সাধারণ শিক্ষা ও ইংরেজি মাধ্যম : দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী, অথবা এ-লেভেল (এ২) প্রোগ্রামের শিক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা : আলিম প্রোগ্রামে নথিভুক্ত শিক্ষার্থী।
কারিগরি শিক্ষা : বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে চতুর্থ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী।
রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে ।


