টেকসিঁড়ি রিপোর্ট : টিম কুক প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করছেন। অ্যাপল আনুষ্ঠানিকভাবে এই তথ্য ঘোষণা করেছে ।
আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস (John Ternus) অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সিইও পদ ছাড়লেও টিম কুক অ্যাপল ছাড়ছেন না। তিনি কোম্পানির পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ চেয়ারম্যান (Executive Chairman) হিসেবে থেকে যাবেন। তিনি মূলত বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের সাথে যোগাযোগ এবং কোম্পানির কিছু নির্দিষ্ট বিষয়ে পরামর্শদাতার ভূমিকা পালন করবেন।
জন টার্নাস কে ?
টার্নাস ২০০১ সালে অ্যাপলে যোগ দেন এবং বর্তমানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আইফোন, আইপ্যাড, এবং অ্যাপল সিলিকন (M1, M2 চিপ) তৈরিতে তার বড় ভূমিকা ছিল।
টিম কুক তাকে একজন “ইঞ্জিনিয়ারের মস্তিষ্ক এবং উদ্ভাবকের আত্মা” সম্পন্ন মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জন টার্নাসকে অ্যাপলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।
কুক এক বিবৃতিতে জানিয়েছেন , “অ্যাপলের সিইও হিসেবে কাজ করা এবং এই অসাধারণ কোম্পানিকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়।”
এই রদবদলের অংশ হিসেবে অ্যাপলের সিলিকন আর্কিটেক্ট জনি শ্রুজি-কে ‘চিফ হার্ডওয়্যার অফিসার’ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।


