টেকসিঁড়ি রিপোর্ট : ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২য় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ এবং ‘বায়োটেক, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিট ২০২৬’।
আগামী ২৪, ২৫ ও ২৬ জুলাই ৩ দিন ধরে চলবে এই সম্মেলন, অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে। দেশে সেমিকন্ডাক্টর প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা , রোবোটিক্স এবং বায়োটেকনোলজির মতো উদীয়মান প্রযুক্তি খাতের বিকাশ ও বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে বিনিময়ের লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে।
মূল সামিট: আগামী ২৫ জুলাই (শনিবার) ও ২৬ জুলাই (রবিবার) ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।
এক্সটেন্ডেড প্রোগ্রাম: মূল সামিটের সূচনা হিসেবে ২৪ জুলাই (শুক্রবার) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU) ক্যাম্পাসে আয়োজিত হবে একটি বিশেষ ‘Extended Program’।
আর্ন্তজাতিক প্রতিনিধি ও ইন্ডাস্ট্রি লিডারদের উপস্থিতি –
এবারের সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর টেক প্রতিষ্ঠান স্যেনডিস্ক (SanDisk) ও এনএক্সপি সেমিকন্ডাক্টরস (NXP Semiconductors) এর উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তাগণ সরাসরি অংশ নেবেন।
পাশাপাশি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (ASU) এবং পারডিউ ইউনিভার্সিটি (Purdue University) র মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রখ্যাত গবেষক ও প্রতিনিধিরা এতে কী-নোট স্পিকার হিসেবে মূলপ্রবন্ধ পাঠ ও প্যানেল আলোচনায় অংশ নেবেন।
তরুণরা যা পাবেন –
১. উচ্চশিক্ষা ও গবেষণার পথ সুগম: সেমিকন্ডাক্টর ও এআই ক্ষেত্রে বৈশ্বিক উচ্চশিক্ষা, ফেলোশিপ ও ক্যারিয়ার গড়ার সরাসরি দিকনির্দেশনা।
২. নেটওয়ার্কিং সুযোগ: দেশীয় ও আন্তর্জাতিক খাতের শিল্পনেতা, গবেষক এবং গ্লোবাল ডেলিগেটদের সাথে সরাসরি যোগাযোগের অনন্য প্ল্যাটফর্ম।
৩. ইন্টারেক্টিভ সেশন: শুক্রবার ইউআইইউ-র এক্সটেন্ডেড সেশনে সরাসরি প্রশ্ন-উত্তর পর্ব ও টেকনিক্যাল আলোচনার বিশেষ সুযোগ।
যেভাবে নিবন্ধিত হবেন –
সম্মেলনের আয়োজকরা আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের উভয় সেশনেই অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। নির্ধারিত ফর্ম বা প্রকাশিত অফিসিয়াল পোস্টারের কিউআর কোড স্ক্যান করে নিবন্ধন করা যাবে :
ইউআইইউ এক্সটেন্ডেড প্রোগ্রাম (২৪ জুলাই): রেজিস্ট্রেশন লিংক
মূল সামিট – নভোথিয়েটার (২৫-২৬ জুলাই): রেজিস্ট্রেশন লিংক


