টেকসিঁড়ি রিপোর্ট : প্রোগ্রামিং-এর মত টেকনিক্যাল ফিল্ডে নারীদের উচ্চশিক্ষার হার বাড়লেও কর্মক্ষেত্রে প্রবেশের হার সে অনুপাতে বাড়ে নি। এই অনুপাত বাড়াতে মেয়েদের জন্য ৩ দিন ব্যাপি ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ওয়ার্কশপ।
প্রোগ্রামিং, এআই এবং মেশিন লার্নিং সংক্রান্ত ওয়ার্কশপ, সেমিনার ও অলিম্পিয়াড সহ নানা ধরনের কার্যক্রমে অংশ নেবে মেয়েরা।
আগামি ১৭ , ১৮ , ১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইন্সটিটিউটে (আইআইটি) অল-গার্লস হ্যান্ডস-অন মেশিন লার্নিং কর্মশালা আয়োজিত হতে যাচ্ছে।
স্কুল-কলেজ, ইউনিভার্সিটি এবং পোস্ট – গ্র্যাজুয়েট পর্যায়ের সবার জন্যই কোন না কোন আয়োজন থাকবে বছর ব্যাপী।
বিস্তারিত জানতে হলে মিসিং-ডটার ইন্টারেস্ট ফর্ম পূরণ করতে হবে। ইমেইলে চলে যাবে ওয়ার্কশপের রেজিস্ট্রেশন ফর্ম । ফর্ম এখানে ।
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক সংক্ষেপে বিডিওএসএন থেকে মিসিং ডটার ইনিশিয়েটিভ নেওয়া হয়।



