টেকসিঁড়ি রিপোর্ট : স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা সুলভ মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। ভারতের বাজারে মুকেশ আম্বানির সাশ্রয়ী মূল্যের টেলিকম সেবা ‘রিলায়েন্স জিও’-র (Reliance Jio) সঙ্গে প্রতিযোগিতায় নামতে মরিয়া এই ধনকুবের।
রয়টার্স জানিয়েছে , রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম শাখা ‘জিও প্ল্যাটফর্মস’-এর ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব (IPO) চালুর ঠিক কয়েক দিন আগে এই ঘোষণা দিলেন মাস্ক।
১০৬ বিলিয়ন ডলার মূল্যায়নের লক্ষ্যমাত্রা নিয়ে জিও এই আইপিও আনতে যাচ্ছে, যার স্যাটেলাইট ইন্টারনেট উদ্যোগটিও স্টারলিংকের মতো বর্তমানে চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মুকেশ আম্বানি এবং ভারতীয় সরকারের নীতির সমালোচনা করে মাস্ক দাবি করেছেন যে, স্টারলিংককে ভারতের বাজারে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ভারতের বিশাল ইন্টারনেট বাজারে প্রতিযোগিতা বাড়লে তা সাধারণ নাগরিকদেরই উপকৃত করবে বলে মন্তব্য করেছেন তিনি।
তবে ভারত সরকার পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, স্টারলিংক এবং জিওসহ যেসব স্যাটেলাইট উদ্যোগ কার্যক্রম শুরুর অনুমতি চাচ্ছে, তাদের সবার আবেদনই প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন



