টেকসিঁড়ি

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন বিডিইউ উপাচার্য

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে দেখা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

মঙ্গলবার ,১৯ নভেম্বর ২০২৪ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিডিইউ’র উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় বিডিইউ উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ইউজিসি চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় ইউজিসির চেয়ারম্যান বিডিইউ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Related posts

‘পরিবেশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে’

Tahmina

চুয়েটে “ডাইনামিক্যাল সিস্টেম্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্স” শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

Samiul Suman

ফিলিস্তিনের শিক্ষার্থীদের স্কলারশীপ দেবে বাংলাদেশের ৪ ভার্সিটি

TechShiri Admin

Leave a Comment