টেকসিঁড়ি

নোবিপ্রবির ট্রেজারার হলেন প্রফেসর ড. মুহাম্মদ হানিফ

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক, বিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ (মুরাদ) কে নোবিপ্রবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার ,১৫ ডিসেম্বর ২০২৪, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপসচিব জনাব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৩(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ দেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

Related posts

নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে যেতে পারবে নটিংহাম বিশ্ববিদ্যালয়ে

Tahmina

চুয়েটে “ডাইনামিক্যাল সিস্টেম্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্স” শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

Samiul Suman

‘প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে’

Tahmina

Leave a Comment