টেকসিঁড়ি রিপোর্ট : আগামী শনিবার, ২৮ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে ডেটা সেন্টার টেকনোলজি সামিট (DCtSUMMIT 2026)। দিনব্যাপী এই আয়োজনে থাকছে সম্মেলন, প্রদর্শনী এবং TechCXOMeet। এর আয়োজক DCiCON এবং ইভেন্ট আয়োজনে রয়েছে MyCreative Limited।
সম্মেলনে শিল্পখাতের নেতৃবৃন্দ, উদ্ভাবক ও পেশাজীবীরা ডেটা সেন্টার প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি ও নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আয়োজনের মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, অডিও-ভিজ্যুয়াল সমাধান এবং অগ্নি সুরক্ষা।
কারিগরি অধিবেশন
সকাল ৯টা ৫০ মিনিটে সম্মেলন শুরু হবে। কারিগরি অধিবেশনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উপযোগী ডেটা সেন্টারের ওপর গুরুত্ব দেওয়া হবে। আলোচনায় থাকবে লিকুইড কুলিং, বিদ্যুৎ ব্যবস্থাপনা, ডেটা সেন্টার অবকাঠামো ব্যবস্থাপনা (DCIM), সংযোগব্যবস্থা ও অগ্নি সুরক্ষা। আঞ্চলিক ডেটা সেন্টার হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনাও আলোচনায় আসবে। STULZ, Felicity IDC, Sunbird, SOCOMEC, Legrand ও Uptime Institute-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বক্তারা অধিবেশনে অংশ নেবেন।
TechCXOMeet: চারটি প্যানেল আলোচনা
বিকেল ৫টায় TechCXOMeet শুরু হবে STULZ-এর Nils Haase-এর মূল বক্তব্য (কিনোট) দিয়ে। কোলোকেশন ও হাইপারস্কেল ডেটা সেন্টারের জন্য বিশেষায়িত এয়ার হ্যান্ডলিং ইউনিট (AHU) সমাধান এর বিষয়। এরপর রাত ৮টা পর্যন্ত প্রযুক্তি ও নিরাপত্তা খাতের নেতৃবৃন্দ
চারটি প্যানেলে আলোচনা করবেন :
এআই নিরাপত্তার দ্বৈত বাস্তবতা: এআই-এর সুরক্ষা, ব্যবহার এবং এআই-নির্ভর হুমকি প্রতিরোধ। সঞ্চালক: Dr. AHM Mohsin
এআই-এর পরবর্তী ধাপ: সহনশীল, বুদ্ধিদীপ্ত ও ভবিষ্যৎ-উপযোগী ডিজিটাল অবকাঠামো নির্মাণ। সঞ্চালক: Dr. Garies Chong
বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ২০৩০: এআই ও ক্লাউড অর্থনীতির জন্য আমরা কতটা প্রস্তুত? সঞ্চালক: Md. Wahid Murad
ডিজিটাল রূপান্তর থেকে ডিজিটাল আস্থা: নিরাপদ, সহনশীল ও ভবিষ্যৎ-উপযোগী প্রতিষ্ঠান গঠন। সঞ্চালক: Rakibul Hassan
প্রযুক্তি প্রদর্শনী
প্রদর্শনীতে প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও সমাধান সরবরাহকারীরা তাদের উদ্ভাবন তুলে ধরবে। সেখানে সরাসরি পণ্য প্রদর্শনের পাশাপাশি থাকবে পেশাগত যোগাযোগ (নেটওয়ার্কিং) এবং সমাধানদাতাদের সঙ্গে আলাপের সুযোগ।
পৃষ্ঠপোষক
• প্লাটিনাম: Shark ও STULZ
• গোল্ড: Sunbird, ORTEA, Felicity IDC ও Aginode
• সিলভার: MyCom, Raritan, Starline, Tech Valley Solutions Limited, Uptime Institute, Tyco, ENGITECH ও Infosonik
• ব্রোঞ্জ: MyTech, Triton, DCiCON Academy, Power Link, Infraphase, Safe Solutions, STI Fire, SendQuick, IxoraDC, FirePASS ও Sophos
নিবন্ধন –
আগ্রহীরা অনলাইন ফরমের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত পাওয়া যাবে dctsummit.com ওয়েবসাইটে।


