১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণায় ওয়ালটন এমআইএসটি চুক্তি

টেকসিঁড়ি রিপোর্ট : ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) সহযোগিতা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতি প্রচারের লক্ষ্যে তিন বছরের অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বুধবার ,২৫ সেপ্টেম্বর, ২০২৪ এমআইএসটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এটি কৌশলগত সহযোগিতা, গবেষণা এবং উদ্ভাবন প্রকল্পগুলির উপর বিশেষ গুরুত্বারোপ করে দুই পক্ষের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতামূলক বিনিময়ের ভিত্তি প্রসারিত করবে।

সমঝোতা স্মারকের শর্তাবলীর অধীনে ওয়ালটন ডিজি-টেক এবং এমআইএসটি পারস্পরিক ভাবে গবেষণার বিকাশ ও বিনিময়ের জন্য বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করবে।

অংশীদারিত্বের অন্যতম লক্ষ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট টেকনোলজির গ্রহণযোগ্যতা বৃদ্ধি, ছাত্র ও গবেষকদের জন্য অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি প্রকৌশলগত প্রশিক্ষণ, কর্মশালা, শিল্পকারখানা পরিদর্শন ও বৃত্তিসহ নানা কর্মকান্ডের সংস্থান করা যা বাংলাদেশের ভবিষ্যত প্রযুক্তিগত বিকাশকে ত্বরান্বিত করবে।

এই চুক্তিটি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা উভয় সংস্থাকে দেশের গবেষণা খাত এবং শিক্ষায় স্মার্ট প্রযুক্তির গ্রহণযোগ্যতাকে সমৃদ্ধ করতে অবদান রাখবে।

Related posts

চলছে অপো এ৬ এর প্রি অর্ডার এবং ও’ ফ্যানস ফেস্টিভাল

TechShiri Admin

ইউএন এসকাপ-এর ৮০তম সম্মেলনে পলক

Samiul Suman

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (URC) – ২০২৬ এর ফাইনালে বাংলাদেশের ৫টি দল

Samiul Suman

Leave a Comment