টেকসিঁড়ি রিপোর্ট : ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএআইও বা ইন্টারন্যাশনাল এআই অলিম্পিয়াডের ৩য় আসর। এতে অংশ নেয়ার জন্য ঘোষণা হলো ৪ সদস্যের বাংলাদেশ দল ।
৪ সদস্যের এই বাংলাদেশ দলে রয়েছে- দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির নাওফিল রহমান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নুজহাত বিনতে নাজিম, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার একাদশ শ্রেণির মোঃ সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির মোহাম্মাদ সা’দ বিন সাজ্জাদ।
জাতীয় পর্ব, ওয়ার্কশপ ও টিম সিলেকশন টেস্টে অংশ নেয়ার পর এই ৪ জনকে নির্ধারণ করা হয়েছে।
এই আসরকে সামনে রেখে ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আইএআইও জাতীয় সিলেকশন রাউন্ড। অংশগ্রহণ করেছে – ক্লাস সিক্স থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি ও সমমানের শিক্ষার্থীরা (বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, ইংরেজি ভার্শন, পলিটেকনিকের ৪র্থ সেমিস্টার পর্যন্ত, মাদরাসা)। আয়োজক – বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক , বিডিওএসএন।
স্লোভেনিয়ার লুবলিয়ানায় অনুষ্ঠিত আইএআইও ২০২৬-এর সাফল্যের পর, অলিম্পিয়াডটি প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ সালে প্রথম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (IAIO) অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে। প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ২ টি সিলভার ও ২ টি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে। ২০২৭ সালে ভিয়েতনামে হতে যাচ্ছে ৩য় আসর ।
সুত্র – বিডিএআইও ফেইসবুক পেইজ
আরো পড়ুন


