32 C
Dhaka
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

১ম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে ৪টি পদক অর্জন বাংলাদেশের

টেকসিঁড়ি রিপোর্ট : ১ম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে ৪টি পদক অর্জন করলো বাংলাদেশ দল। ১০ থেকে ১২ সেপ্টেম্বর, ২০২৪ সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ২ টি সিলভার ও ২ টি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে।

সিলভার মেডেল পেয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দীন ইনান ও সেন্ট যোসেফ কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার, ব্রোঞ্জ মেডেল পেয়েছে ,নটরডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ ও অ্যাকাডেমিয়ার (লালমাটিয়া) শিক্ষার্থী রাফিদ আহমেদ। বাংলাদেশ দলের সাথে টিম লিডার হিসেবে সৌদি আরবের রিয়াদে এখন আছেন অধ্যাপক ড. বিএম মইনুল হোসেন।

মিসবাহ উদ্দীন ইনান ও আবরার শহীদ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের প্রাক্তন গোল্ড মেডেলিস্ট এবং আরেফিন আনোয়ার প্রাক্তন ব্রোঞ্জ মেডেলিস্ট।

বিশ্বের প্রথম এআই অলিম্পিয়াডে অংশ নিতে চূড়ান্ত হলো বাংলাদেশ দল

Related posts

নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থ হলে মাস্কের কাছে টিকটক বিক্রি করতে পারে চীন

Tahmina

‘ভিপিএন ব্লক করতে গিয়ে রাশিয়ায় পেমেন্ট বিপর্যয়’

TechShiri Admin

টেলিকম গাইডলাইন নিয়ে গ্রাহক এসোসিয়েশনের উদ্বেগ

Tahmina

Leave a Comment