<12+06:00am6 2026-06-28T02:09:12+06:00Sundayam1212="bam62Sundayam-2Sun, 28 Jun 2026 02:09:12 +0600+06:0022026Sun, 28 Jun 2026 02:09:12 +060009am6-28am30+06:00" 28am30am-12+06:00+06:00amSun, 28 Jun 2026 02:09:12 +0600am302026Sun, 28 Jun 2026 02:09:12 +0600=", " 28am30am-2026Sun, 28 Jun 2026 02:09:12 +060028-12000000ff09x="1" 28am30am-Sundayam1230-02026Sun, 28 Jun 2026 02:09:12 +060028="1">‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ <12+06:00am6 2026-06-28T02:09:12+06:00Sundayam1212="bam62Sundayam-28am30+06:00" 28am30am-2026-06-28T02:09:12+06:00amSunday+06:00628amSun, 28 Jun 2026 02:09:12 +0600="881Sun" 28am30am-12+06:00+06:00amSun, 28 Jun 2026 02:09:12 +0600am302026Sun, 28 Jun 2026 02:09:12 +0600=", " 28am30am-2026Sun, 28 Jun 2026 02:09:12 +060028-12000000ff09x="1" 28am30am-Sundayam1230-02026Sun, 28 Jun 2026 02:09:12 +060028="1"> ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ <12+06:00am6 2026-06-28T02:09:12+06:00Sundayam1212="bam62Sundayam-020928Sun, 28 Jun 2026 02:09:12 +060009-28am30+06:00" 28am30am-2026-06-28T02:09:12+06:00amSunday+06:00628amSun, 28 Jun 2026 02:09:12 +0600="00000006amSundayq000000Sun, 28 Jun 2026 02:09:12 +0600am" 28am30am-am28280000001230="0" 28am30am-12+06:00+06:00amSun, 28 Jun 2026 02:09:12 +0600am302026Sun, 28 Jun 2026 02:09:12 +0600=", " 28am30am-2026Sun, 28 Jun 2026 02:09:12 +060028-12000000ff09x="1" 28am30am-Sundayam1230-02026Sun, 28 Jun 2026 02:09:12 +060028="1">
টেকসিঁড়ি

অবৈধ ভিওআইপির বিরুদ্ধে বিটিআরসির অভিযানে ৫ হাজার সিম ও সরঞ্জাম জব্দ, আটক ১

টেকসিঁড়ি রিপোর্ট : রাজধানীর বাড্ডায় অবৈধ ভিওআইপির বিরুদ্ধে বিটিআরসি অভিযান চালিয়েছে। অভিযানে ৫ হাজার সিম ও ভিওআইপি সরঞ্জামাদি জব্দসহ আটক করা হয়েছে ১ জন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট এর একটি পরিদর্শকদল র‍্যাবের সহায়তায় ৯ জুলাই ,মংগলবার রাজধানীর বাড্ডা থানার হাজী সলিমউদ্দিন লেন এলাকায় অবৈধ/অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

অভিযানে মোট ৩০টি অবৈধ/অনুমোদনবিহীন সিমবক্স, ১টি ৮ পোর্টের ফ্লেক্সিলোড বক্স, ৫টি এইচপি (HP) ব্রান্ডের ল্যাপটপ, ৭টি ওয়াইফাই রাউটার (Wifi Router) এবং বিভিন্ন মোবাইল অপারেটরের আনুমানিক ৫ হাজার সিম জব্দ করা হয়েছে।

ঘটনায় জড়িত ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী রাজধানীর বাড্ডা থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অবৈধ/অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি বিক্রয় ও বিপণন বন্ধে বিটিআরসি নিয়মিত অভিযান পরিচালিত করছে ।

Related posts

প্রতারণা বন্ধে অনলাইনে ইলিশ বিক্রির অনুমতি পেল ৭ উদ্যোক্তা

TechShiri Admin

অপরাধ দমনে পুলিশের এআই প্রযুক্তির ব্যবহার

Tahmina

স্মার্ট ব্র্যান্ডিংয়ে ওয়ালটন আনলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

Tahmina

Leave a Comment