টেকসিঁড়ি

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি,ফাইল পাঠানো যাবে

টেকসিঁড়ি রিপোর্টঃ মেটা জানিয়েছে, নতুন এ ফিচারের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠানো যাবে। যেখানে অফলাইনে শেয়ার হওয়া ফাইল সম্পূর্ণ অ্যান্ড-টু- অ্যান্ড এনক্রিপটেড থাকবে। তাই নিরাপত্তা নিয়েও চিন্তা থাকবে না।

বলা হয়েছে, যে সব ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে লোকাল ফাইল-শেয়ার করা যায়, সেসব ডিভাইসে একইভাবে হোয়াটসঅ্যাপ থেকে চলে যাবে ফাইল। এই ফিচার সাপোর্ট করবে এমন নিকটবর্তী ডিভাইস খুঁজে বের করার পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপকে ছবি গ্যালারি ও সিস্টেম ফাইল ব্যবহারের অনুমতিও দেবে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ 2.24.9.22 (WABetaInfo-এর সৌজন্যে) থেকে স্ক্রিনশটগুলির মাধ্যমে উন্মোচিত হল যে স্থানীয় ফাইল-শেয়ারিং বৈশিষ্ট্যটি ব্যবহারকারীরা স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে কাছাকাছি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাথে বিভিন্ন ধরণের ফাইল যেমন ফটো এবং নথি শেয়ার করতে পারে।

Related posts

ফিশিং স্ক্যাম রুখবে ‘ওয়ানপাসওয়ার্ড’-এর নতুন সুরক্ষা ফিচার

TechShiri Admin

টেকসই রাজস্ব কাঠামো ও জাতীয় ফাইবার ব্যবহারে স্পষ্ট নীতি

TechShiri Admin

‘গ্লোবাল অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে টিম ভয়েজার গেলো নাসায়

Tahmina

Leave a Comment