32 C
Dhaka
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বিএসসিপিএলসি’র আইপিএলসি এবং আইপি ট্রানজিট ব্যান্ডউইডথে নতুন সুবিধা চালু

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) আইআইজি এবং আইপিএলসি গ্রাহকদের জন্য নতুন দুইটি বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজ দুটির মাধ্যমে শূন্য বকেয়া গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন, যা ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী এবং কার্যকর করবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এর নির্দেশনায় বিএসসিপিএলসি’র এই নতুন উদ্যোগ গ্রাহকদের ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার আরও সাশ্রয়ী হবে এবং ইন্টারনেট সেবার গুণগত মান নিশ্চিত করবে।

প্রথম প্যাকেজটি হলো “আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ”। এই প্যাকেজের আওতায় শূন্য বকেয়া আইপিএলসি গ্রাহকরা নতুন ১০০জি আইপিএলসি সার্কিট সংযোগ নিলে বোনাস হিসেবে তিনটি ১০জি আইপিএলসি সার্কিট বিনামূল্যে পাবেন। তবে গ্রাহকদের বিল প্রি-পেইড ভিত্তিতে পরিশোধ করতে হবে এবং সব বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং বোনাস ব্যান্ডউইডথ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হবে।

দ্বিতীয় প্যাকেজটি হলো “লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ”, যা আইপি ট্রানজিট সেবার গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই প্যাকেজে শূন্য বকেয়া গ্রাহকরা ৫০% অতিরিক্ত ব্যান্ডউইডথ বোনাস হিসেবে পাবেন। এই সুবিধাটি শুধুমাত্র বিএসসিপিএলসি’র কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে সরবরাহ করা হবে। বিলে কোনো বকেয়া থাকা যাবে না এবং বিল প্রি-পেইড ভিত্তিতে পরিশোধ করতে হবে। এই বোনাস ব্যান্ডউইডথের ক্ষেত্রেও আগে আসলে আগে পাবেন নীতিমালা অনুসরণ করা হবে।

Related posts

ওয়ালটন ই-বাইকে মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

TechShiri Admin

কানেক্টিয়ার পার্টনার হলো বিডিওএসএন

Tahmina

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি সীমিত করেছে বিটিআরসি

Tahmina

Leave a Comment