30.1 C
Dhaka
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান

টেকসিঁড়ি রিপোর্ট : ইউটিউবের সাবেক সিইও সুসান ওজস্কি মারা গেছেন শুক্রবার, ৯ আগস্ট। তিনি গত ২ বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। সুসানের স্বামী তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, সে আমার কেবল স্ত্রী ই ছিলো না, ছিল আমার বন্ধু। আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি।

১৯৯৮ সালে গুগলে যোগ দিয়ে পরের বছর গুগলের প্রথম মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন তিনি। সে সময়ে অনলাইনের বিজ্ঞাপন বিষয়ে কাজ করতে গিয়ে তিনি ইউটিউব অবজার্বেশনে মনোযোগ দেন এবং তখন ইউটিউবকে অধিগ্রহণের প্রস্তাব দেন গুগলের শীর্ষ কর্তাদের।

উনার পরামর্শ ক্রমেই ২০০৬ সালে ইউটিউব অধিগ্রহণ করে গুগল। ২০১৪ সালে তিনি ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পান এবং ২০২৩ সে দায়িত্ব ছাড়েন।

Related posts

বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস

TechShiri Admin

ভারতে নতুন নিরাপত্তা বিধিঃ আতংকিত গুগল, অ্যাপল,স্যামসাং

TechShiri Admin

সাময়িকভাবে বন্ধ ফুয়েলপাস পোর্টাল

TechShiri Admin

Leave a Comment