১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

স্মার্ট ব্যবহারকারীর জন্য ইনফিনিক্স ইনবুক এক্স ২

টেকসিঁড়ি রিপোর্ট : সহজে বহনযোগ্য প্রযুক্তি পণ্য এখন প্রয়োজনীয়। কর্মজীবীদের জন্য যে কোনো জায়গায় বসে কাজ করতে পারা এবং নিয়মিত বহন করা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি মাথায় রেখে ইনফিনিক্স নিয়ে এসেছে ইনবুক এক্স ২ ল্যাপটপ যা সহজেই বহন করা যায়। সাশ্রয়ী মূল্যের এই ল্যাপটপ সাথে নিয়ে যেকোনো সময় যেকোন জায়গা থেকে কাজ করা যায়।

স্লিম ও হালকা ওজনের ইনবুক এক্স২ মাত্র ১৪.৮ মি.মি. পুরু এবং এর ওজন ১.২৪ কেজি। ল্যাপটপটির ৫০ ওয়াট-আওয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি ফলে চার্জ দেওয়া নিয়ে বাড়তি চিন্তা করতে হয় না। এছাড়া এর ৪৫ ওয়াটের টাইপ-সি চার্জারটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে প্রয়োজনের সময় দ্রুত ব্যাটারি চার্জ করে নেওয়া যায়।

ইনফিনিক্স ইনবুক এক্স২ তে আছে ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর। নিজস্ব কুলিং সিস্টেম ‘আইস স্টর্ম ১.০’-এর সাহায্যে প্রসেসর দ্রুত ঠান্ডা হয়ে যায়।

দুর্দান্ত ভিজ্যুয়ালের জন্য ল্যাপটপটিতে যুক্ত করা হয়েছে ১০০% এসআরজিবি প্রফেশনাল ডিসপ্লে। এর ১৯২০ x ১০৮০ পিক্সেলের রেজুলেশনের ১৪ ইঞ্চি এফএইচডি আইপিএস স্ক্রিনের সাহায্যে চলতি পথেই ভিডিও কনফারেন্সিং, প্রেজেন্টেশন ও কন্টেন্ট ক্রিয়েশনের মতো কাজ করা যায়।

এছাড়া, লাইভ মিটিং বা ভিডিও কনফারেন্সিংয়ের সময় চেহারাকে স্পষ্ট করে তুলতে ইনবুক এক্স২-এর এইচডি ক্যামেরার সাথে আছে ডুয়েল এলইডি ফিল লাইট। ল্যাপটপটির দুই স্তরের স্টিরিও ডিজাইনের সাহায্যে ঘরের ভেতরে ও বাইরে সুন্দরভাবে মিডিয়া উপভোগ করা যায়।

কানেক্টিভিটির প্রয়োজন মেটাতে ল্যাপটপটিতে বিভিন্ন ধরনের পোর্ট সংযুক্ত করা হয়েছে। এতে আছে দুটি টাইপ-সি পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, এইচডিএমআই, একটি কার্ড স্লট এবং একটি হেডফোন জ্যাক। ফলে কর্মজীবীরা সহজেই ল্যাপটপটিকে বিভিন্ন ডিভাইস ও পেরিফেরালের সাথে যুক্ত করতে পারেন প্রয়োজন মতো। ল্যাপটপটির দাম ৬১,৯৯০ টাকা।

Related posts

৭৮টি টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল দিচ্ছে বিটিআরসি

Tahmina

শপআপ পেয়েছে ১১ কোটি মার্কিন ডলারের বড় বিনিয়োগ

Tahmina

অ্যাপ কি এবং কত প্রকার ?

Tahmina

Leave a Comment