টেকসিঁড়ি রিপোর্ট : আইএমএফ বলছে, এআই বিনিয়োগ বৈশ্বিক প্রবৃদ্ধিকে প্রায় ৩ শতাংশে ধরে রাখছে, যার বড় সুবিধা পাচ্ছে এশিয়া।
সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা থাইল্যান্ডের রাজধানীতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় বলেছেন, এআই পরিকাঠামোতে শক্তিশালী বিনিয়োগ বৈশ্বিক প্রবৃদ্ধিকে প্রায় ৩ শতাংশে ধরে রাখছে, যা থাইল্যান্ডের মতো হার্ডওয়্যার সরবরাহকারী অনেক এশীয় অর্থনীতির জন্য বড় সুবিধা বয়ে আনছে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের এই উল্লম্ফন ছিল “চাহিদা জনিত আকস্মিক বৃদ্ধি, বিনিয়োগ জনিত আকস্মিক বৃদ্ধি”, যা উন্নত আঞ্চলিক অর্থনীতিতে প্রবৃদ্ধিকে আধা থেকে এক শতাংশ পয়েন্ট এবং উদীয়মান এশীয় অর্থনীতিতে ০.২ থেকে ০.৮ শতাংশ পয়েন্ট পর্যন্ত বাড়াতে পারে।
জর্জিভা আরো বলেন, “এই গতি বৃদ্ধিই বিশ্ব অর্থনীতিকে প্রায় ৩% হারে বাড়তে সাহায্য করছে, যদিও আমরা জ্বালানি সরবরাহের সংকটের কারণে পিছিয়ে পড়ছি।”



