টেকসিঁড়ি রিপোর্ট : প্রখ্যাত বুকিং ও রিজার্ভেশন প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আমাদেউস’-এর সিকিউরিটি সিস্টেমে সাইবার নিরাপত্তার বড় ধরণের লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর জেরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস বা ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিমান সংস্থাটি।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের আগস্ট মাস থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রক্রিয়াজাত করা বিভিন্ন বুকিং সংক্রান্ত তথ্য এই ঘটনার আওতাভুক্ত হতে পারে।
তবে স্বস্তির বিষয় হলো, এয়ারলাইন্সটি স্পষ্ট করেছে যে এই ঘটনায় তাদের নিজস্ব অভ্যন্তরীণ আইটি সিস্টেমে কোনো ধরনের সাইবার হানা বা অনুপ্রবেশ ঘটেনি। এছাড়া গ্রাহকদের কোনো আর্থিক তথ্য বা ব্যাংকিং বিবরণী এই সাইবার হামলার মাধ্যমে বেহাত বা উন্মুক্ত হয়েছে—এমন কোনো লক্ষণও এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদেউসের থার্ড-পার্টি প্ল্যাটফর্মে এই সুরক্ষা ত্রুটির কারণে এশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের বুকিং ডেটাও ঝুঁকির মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়টার্স থেকে



