টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘বাইন্যান্স’ থেকে ৬৩০ কোটি ডলার বা ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ডিজিটাল সম্পদ বা ভার্চুয়াল কারেন্সি চুরির পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে। শনিবার, ৩১ অক্টোবর, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই তথ্য জানায়।
এটি ক্রিপ্টো জগতের ইতিহাসের অন্যতম বৃহত্তম সাইবার চুরির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এফবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার সাথে যুক্ত দুর্বৃত্তরা বা হ্যাকার চক্র এই চুরির সাথে সরাসরি জড়িত। চুরি যাওয়া এই বিশাল পরিমাণ ডিজিটাল সম্পদকে বিভিন্ন ধাপে লুণ্ঠন বা পাচার করার উদ্দেশ্যে সেগুলোকে ইথেরিয়ামে রূপান্তর করা হচ্ছে বলে পর্যবেক্ষণ করেছে মার্কিন তদন্ত সংস্থাটি।
এছাড়া, এই চুরি যাওয়া ক্রিপ্টোকারেন্সিগুলো লুকানোর বা সরানোর জন্য আরও বেশ কিছু পরবর্তী প্রক্রিয়া বা ‘লন্ডারিং স্টেজ’ চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এফবিআই।
এর আগে বাইন্যান্স জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে চুরি হওয়া ৬.৩ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন ডলার তারা কোম্পানির নিজস্ব অর্থ দিয়ে প্রতিস্থাপন টোকেন কিনে পূরণ করেছে। এই হ্যাকিংটি ট্রেডারট্রেটর নামে পরিচিত উত্তর কোরিয়ার রাষ্ট্র-সমর্থিত একটি সংস্থা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার এক্স-এ বাইন্যান্স বলেছে, “হ্যাকিংয়ের ফলে হওয়া ক্ষতির মধ্যে আমরা ইতিমধ্যেই ৬ বিলিয়ন ডলার পূরণ করেছি।” এর আগে তারা জানিয়েছিল যে, চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ তারা পূরণ করেছে।
রয়টার্স থেকে
আরো পড়ুন
বাইন্যান্সের চুরি যাওয়া ক্রিপ্টোর ৯০ শতাংশ পুনরুদ্ধার



