টেকসিঁড়ি রিপোর্ট : স্পেসএক্স এবং টেসলা—দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই সম্ভাব্য একত্রীকরণ খতিয়ে দেখতে স্বাধীন পরিচালকদের সমন্বয়ে পৃথক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। স্পেসএক্সের প্রান্তিক উপার্জনকালীন কনফারেন্স কলে ইলন মাস্ক নিজেই নিশ্চিত করেন এই তথ্য।
তবে মাস্ক জোর দিয়ে বলেছেন যে, এই বিলীন হওয়াকে ‘একদম নিশ্চিত’ (certainty) মনে করাটা অতিরঞ্জন হবে। বর্তমানে স্বাধীন কমিটি ও উপদেষ্টারা কেবল আলোচনা ও সম্ভাবনা খতিয়ে দেখছেন; এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি বা শর্ত নির্ধারিত হয়নি।
সম্ভাব্য চুক্তির মূল্য ও রূপরেখা
- যদি চুক্তিটি বাস্তবায়িত হয়, তবে স্পেসএক্স (যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার) এবং টেসলা (যার মূল্য প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার) মিলিয়ে এটি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট মার্জার বা একত্রীকরণ—যার সম্মিলিত বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৩.৫ ট্রিলিয়ন ডলার ।
- রয়টার্সের প্রতিবেদন মতে , আলোচনার বিকল্পগুলোর মধ্যে রয়েছে—অল-স্টক (All-stock) ডিল, অথবা একটি নতুন হোল্ডিং কোম্পানির অধীনে দুটিকে আনা, কিংবা স্পেসএক্স কর্তৃক টেসলাকে অধিগ্রহণ করা।
- ব্লুমবার্গের সূত্র মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান মেয়াদ চলাকালীন (২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে) এই চুক্তি সম্পন্ন করার একটা তাগিদ বা আলোচনা রয়েছে।
একত্রীকরণের মূল কারণ ও কৌশলগত উদ্দেশ্য
- ভোটিং পাওয়ার ও নিয়ন্ত্রণ বৃদ্ধি: বর্তমানে স্পেসএক্সে ইলন মাস্কের ৮০%-এর বেশি ভোটিং পাওয়ার রয়েছে, যা তাকে নিরঙ্কুশ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। কিন্তু টেসলায় তার ভোটিং পাওয়ার মাত্র ২০% এর কাছাকাছি। একত্রীকরণ হলে সম্মিলিত কোম্পানিতে মাস্কের ভোট দেওয়ার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
- এআই ও ফিজিক্যাল স্ট্যাক : মাস্ক মনে করেন, এআই মডেল, চিপ ডিজাইন, ডেটা সেন্টার, রোবোটিক্স (Optimus) এবং স্যাটেলাইট/রকেট প্রযুক্তির মধ্যকার কোলাবোরেশন এক ছাদের নিচে আনলে একটি শক্তিশালী প্রযুক্তিগত সুফল পাওয়া যাবে।
শেয়ারহোল্ডার ও গভর্নেন্সের চ্যালেঞ্জ
- চুক্তিটি বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রধান বাধা হতে পারে টেসলার শেয়ারহোল্ডার অনুমোদন। কারণ টেসলার মোট শেয়ারের অন্তত ৫০% ভোটের সমর্থনের প্রয়োজন হবে।
- স্বার্থের সংঘাত (Conflict of Interest) এড়াতে ইলন মাস্ক নিজে বিশেষ কমিটির সরাসরি আলোচনার বাইরে রয়েছেন, এবং স্বাধীন বোর্ড সদস্য ও আইনজীবীরা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছেন।
রয়টার্স , ব্লুমবার্গ , ইনক এবং দ্য গার্ডিয়ান থেকে



