টেকসিঁড়ি রিপোর্ট : ‘রাইজ অ্যাবাভ অল’ অনুষ্ঠানে দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে সম্মাননা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। অপো রেনো১৫ এফ ফাইভজি ব্যবহার করে ফটোগ্রাফি ও কনটেন্ট তৈরিতে তাঁদের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
শুক্রবার , ২৭ নভেম্বর, দিনব্যাপী রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’।
সম্মাননা পাওয়া দুই শিক্ষার্থী হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী ইউসুফ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ শিক্ষার্থী সুজানা। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড মো. নাজিমুদ্দৌলা নিলয়।
অনুষ্ঠানে ইউসুফ রেনো১৫ এফ ফাইভজির অরোরা ব্লু ডিজাইনের প্রশংসা করেন। তাঁর মতে, ভিন্ন ভিন্ন আলোতে ফোনটির রঙের পরিবর্তন ও নান্দনিকতা একে আকর্ষণীয় করে তুলেছে।
অন্যদিকে, সুজানা ফোনটির ক্যামেরা, ব্যাটারি ও পপআউট ফিচার ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, একবার পূর্ণ চার্জ দেওয়ার পর ফোনটি প্রায় দুই দিন ব্যবহার করতে পেরেছেন। টানা প্রায় তিন ঘণ্টা ব্যবহারের পরও ব্যাটারির চার্জ ৯৫ শতাংশ থেকে কমে ৮৬ শতাংশে নেমেছিল।
এ ছাড়া পপআউট ফিচারের মাধ্যমে জটিল এডিটিং ছাড়াই সহজে আকর্ষণীয় ছবি তৈরি করা যায় বলে জানান তিনি।
অনুষ্ঠানে অপো একটি ব্র্যান্ড এক্সপেরিয়েন্স স্টল স্থাপন করে। সেখানে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির স্মার্টফোন, আইওটি পণ্য ও অন্যান্য স্মার্ট ডিভাইস ব্যবহারের সুযোগ পান। স্টলে ফ্ল্যাগশিপ ফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং প্রযুক্তিও প্রদর্শন করা হয়।
এ আয়োজনে অংশ নেন পাঁচ হাজার তরুণ-তরুণী। এ আয়োজনের দশম আসরে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, বিনোদন অঙ্গনের তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ উপস্থিত ছিলেন।



