টেকসিঁড়ি

শুরু হলো বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫

টেকসিঁড়ি রিপোর্ট : সোমবার, ৭ এপ্রিল থেকে শুরু হলো বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫, যার লক্ষ্য দেশের ক্রমবর্ধমান বিনিয়োগ দৃশ্যপট, রূপান্তরমূলক সুযোগ এবং অভূতপূর্ব প্রবৃদ্ধির জন্য প্রস্তুত, তুলে ধরা।

বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে, কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী মূল বক্তব্য রাখেন।

শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সাদিয়া হকের সঞ্চালনায় একটি উচ্চ-স্তরের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়।

আয়োজনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন; আইসিটি বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর; অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শিষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

Related posts

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে বাংলাদেশ স্যাটেলাইট-১

Tahmina

পাকিস্তানের বিভিন্ন শহরে সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

Tahmina

২৪ জুন দেশে চালু হচ্ছে গুগল পে

Tahmina

Leave a Comment