টেকসিঁড়ি

শেখ জামাল ইনোভেশন গ্র্যান্টে নিবন্ধনের শেষ তারিখ ১৬ এপ্রিল

টেক সিঁড়ি রিপোর্ট : ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আইটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট । গ্র্যান্টে নিবন্ধনের শেষ তারিখ ১৬ এপ্রিল।

প্রযুক্তি নির্ভর পণ্য বা সেবা নিয়ে যারা কাজ করছেন কেবলমাত্র তারা ই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উদ্ভাবনগুলোকে সমাজ, অর্থনীতি এবং পরিবেশগত পরিবর্তনে ভুমিকা রাখতে হবে। আইডিয়া প্রকল্পের ফান্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এই প্রতিযোগিতায় অংশ নিতে অযোগ্য হবে।

চুড়ান্ত পর্বে অংশ নেবে ১৩টি স্টার্টআপ । গালা ইভেন্টটি আয়োজিত হবে ২৫ থেকে ২৭ এপ্রিল, ২০২৪। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে ৫ লাখ টাকা, রানার্স আপ ৩ লাখ, ২য় রানার্স আপ ২ লাখ , ৪র্থ থেকে ১৩ তম স্টার্টআপ পাবে ১ লাখ টাকার পুরষ্কার। সর্বমোট ২০ লাখ টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছে ।

https://sjig.drmcitclub.com এই লিঙ্কে গিয়ে আগ্রহীরা নিবন্ধন করতে পারেন।

Related posts

‘প্রাইভেট মোড’ ট্র্যাকিং মামলায় ৫ বিলিয়ন ডলারে নিষ্পত্তি করলো গুগল

Tahmina

আইএসপিএবি ও বিপিসির আয়োজনে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন

Tahmina

চ্যাটজিপিটির মাইলফলক: সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী ছাড়ালো ৯০ কোটি!

TechShiri Admin

Leave a Comment