টেকসিঁড়ি রিপোর্ট : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চিপের বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে এবং প্রতিযোগী প্রতিষ্ঠান এনভিডিয়াকে টেক্কা দিতে নিজেদের তৈরি ‘টেনসর প্রসেসিং ইউনিট’ চিপের দুটি নতুন সংস্করণ আনতে যাচ্ছে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল।
ব্লুমবার্গ নিউজের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত চিপের শত কোটি ডলারের বিশাল বাজারে দ্রুত আধিপত্য বিস্তার করতেই প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের নিজস্ব কাস্টম এআই চিপ ডিজাইনে এই নতুন বৈচিত্র্য নিয়ে আসছে।
উল্লেখ্য, ডাটা সেন্টার ও এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট -এর বাজারের একটি বড় অংশ বর্তমানে এনভিডিয়ার দখলে। এই নির্ভরতা কমাতে বেশ কিছু দিন ধরেই নিজেদের ইন-হাউস টিপিইউ চিপের ওপর জোর দিয়ে আসছে গুগল।
নতুন এই চিপ সংস্করণগুলো যুক্ত হলে ক্লাউড কম্পিউটিং এবং এআই প্রসেসিংয়ের ক্ষেত্রে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।



