টেকসিঁড়ি রিপোর্ট : জেনসেন হুয়াংকে সিইও পদে পুনর্বহাল করা হয়েছে, খুব শীঘ্রই তা কার্যকর হবে। এদিকে এই ঘোষনায় চিপ নির্মাতা এই সংস্থাটির শেয়ারের দাম ২৭%-এরও বেশি বেড়ে গেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া সোমবার , ২৩ নভেম্বর এই তথ্য জানিয়েছে।
মাত্র ছয় দিন আগেও এনভিডিয়ার বোর্ড চেয়ারম্যান হার্ভে জোন্স জানিয়েছিলেন যে, হুয়াংকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা প্রতিষ্ঠানের নেই। সোমবার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে “ধারাবাহিক আলোচনা ও বৈঠকের” পর তারা সর্বসম্মতিক্রমে তাকে পুনর্বহাল করার পক্ষে ভোট দিয়েছে।
পর্ষদ আরও জানায় যে, তারা “মার্কিন সরকারের উচ্চ পর্যায় থেকে মতামত পেয়েছে” এবং তারা নিশ্চিত যে হুয়াংয়ের পুনর্বহাল “কোনো জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে না। বোর্ড বিশ্বাস করে জেনসেনই এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি। শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার এবং গ্রাহকদের সর্বোত্তম স্বার্থেই তাকে পুনর্বহাল করা হয়েছে।”
এ মাসের শুরুতে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক, যার মধ্যে একজন কথিত চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর হুয়াং প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন।
হুয়াং এক বিবৃতিতে বলেন, দায়িত্ব ফিরে পেয়ে জেনসেন হুয়াং বলেন, আমি অত্যন্ত বিনয় এবং নতুন অঙ্গীকার নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি। পুনরায় কাজে ফেরার জন্য আমি মুখিয়ে আছি। আস্থা ও বিবেচনার জন্য আমি এনভিডিয়া বোর্ডকে ধন্যবাদ জানাই।
হুয়াং-এর পুনর্বহালের বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় নাটকীয়ভাবে বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রেসিডেন্ট এবং পরিচালনা পর্ষদের সদস্য পদে ফিরে এলেন জেনসেন হুয়াং।
হুয়াং ফিরে আসায় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করা কোলেট ক্রেস আবারও তার পূর্বের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে ফিরে যাবেন এবং হার্ভে জোন্স বোর্ড চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন।
সিএনবিসি থেকে


