টেকসিঁড়ি

নোবিপ্রবি আইআইটি’র সাথে ৩টি সফটওয়্যার কোম্পানির সমঝোতা

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর সঙ্গে তিনটি সফটওয়্যার কোম্পানির সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার ১১ জুন ২০২৪ রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির  আয়োজনে অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন।

সফটওয়্যার ইন্ডাস্ট্রি জেনুইটি সিস্টেম লিমিটেড এর পক্ষে জেনারেল ম্যানেজার এইচ আর এডমিন মো. হাবিবুর রহমান, ফ্রনটেক  লিমিটেড এর পক্ষে ম্যানেজিং ডিরেক্টের সিইও রেদোয়ান ফেরদৌস এবং ভেন্ডি লিমিটেড এর পক্ষে ফাউন্ডার এন্ড সিইও মো. শরিফ মুক্তাদির স্বাক্ষর করেন।

আইআইটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান।

এছাড়া ব্র্যাক আইটিএস এর সিনিয়র টেকনোলজি উপদেস্টা শাহ আলী নেওয়াজ তপু, ব্রেইন স্টেশন২৩ লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির, অধ্যাপক ড. কাজী মুহেমিন-উস-সাকিবসহ নোবিপ্রবি আইআইটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

জাতীয় পর্বে চ্যাম্পিয়ন চুয়েটের “ইউন্যানিমাস”

Tahmina

চুয়েটে জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা সম্পন্ন

Tahmina

‘বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের প্রকৃত ইতিহাস জানাতে হবে’

Tahmina

Leave a Comment