টেকসিঁড়ি

চুয়েটের এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার পাচ্ছে আন্তর্জাতিক সম্মাননা

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার’স (এসপিই) স্টুডেন্ট চ্যাপ্টার পাচ্ছে এসপিই প্রেসিডেন্সিয়াল এওয়ার্ড ২০২৪।

আগামী ২৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রি: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় “বার্ষিক প্রযুক্তিগত সম্মেলন ও প্রদর্শনী” অনুষ্ঠানে চুয়েট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারকে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হবে।

এই সম্মাননা গ্রহনে প্রতিনিধিত্ব করবেন চুয়েট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার এর ফ্যাকাল্টি এডভাইজর ও পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া এবং পিএমই ১৯ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল কারিমুন।

পুরষ্কারটি বিভিন্ন অনুষ্ঠান, কার্যক্রম ও অংশগ্রহণের স্তর এর ভিত্তিতে সর্বোচ্চ র‍্যাংকধারী স্টুডেন্ট চ্যাপ্টারগুলোকে প্রদান করা হয়ে থাকে।

Related posts

‘চুয়েটকে বিশ্বমানের শিক্ষা-গবেষণাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই’

Tahmina

বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির অগ্রসরতার পেছনে রয়েছে গণিতের অবদান – চুয়েট ভিসি

Tahmina

ইউএনডিপির ‘ফিউচারনেশন’ প্রকল্পে নোবিপ্রবি শিক্ষার্থীদের একাধিক সুযোগ

Tahmina

Leave a Comment