১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বিশ্ব ডাক দিবসে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মুক্ত

টেকসিঁড়ি রিপোর্ট : বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট এবং ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম উন্মুক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। দিবসটি উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকেটের ছবি সংবলিত বিশেষ অ্যালবাম Natural Beauty & Wildlife of Bangladesh Postage Stamps এর মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা নাহিদ ।

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে দিবসটি উপলক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এক বিবৃতিতে সকলকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যন্ডের বার্ণে ২২ দেশের অংশ গ্রহনে গঠিত হয় ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন(ইউপিইউ)। ইউনিয়ন গঠন করার দিনটি স্মরণীয় রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে ৯ অক্টোবরকে বিশ্ব ‘ডাক ইউনিয়ন দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।

পরবর্তীতে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৯ তম অধিবেশনে “বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের” নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডঃ মোঃ মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন সহ অধিদপ্তরের উদ্ধর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Related posts

কাল থেকে শুরু হচ্ছে ২য় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিট

TechShiri Admin

টিকটকারদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে আসছে ব্যাজ

TechShiri Admin

অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৬ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হতে পারে

Tahmina

Leave a Comment