টেকসিঁড়ি রিপোর্ট : গ্লোবাল ব্র্যান্ড আইটেল বাজারে এনেছে নতুন আইটেল পাওয়ার ৮০। কঠিন ও পরিবর্তনশীল পরিবেশে আউটডোর ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি এই রাগড স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল- সার্টিফায়েড রাগড প্রোটেকশন, শক্তিশালী ব্যাটারি, ইন্টেলিজেন্ট এআই অ্যাডাপ্টেশন এবং প্রয়োজনীয় পারফরম্যান্স।
টেকসই বিল্টের পাশাপাশি মিনিমালিস্ট ও ট্রেন্ডি ডিজাইনের সমন্বয়ে তৈরি ফোনটি অতিরিক্ত প্রোটেক্টিভ কেসের প্রয়োজন কমিয়ে আউটডোরে প্রতিদিনের ব্যবহারে নির্ভরযোগ্য সাপোর্ট দিবে ।
ফোনটিতে রয়েছে এসজিএস ৫-স্টার গোল্ড ড্রপ-প্রুফ সার্টিফিকেশন এবং এমআইএল-এসটিডি-৮১০ মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি। পাশাপাশি, এতে রয়েছে বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম কনসেপ্টে ডিজাইন করা স্মার্টফোন, যা আঘাতের শক্তি শোষণ ও ছড়িয়ে দিতে সাহায্য করে।
আইপি৬৮ ও আইপি৬৯ প্রোটেকশনের কারণে পাওয়ার ৮০ ধুলো, কাদা, পানিতে ডুবে যাওয়া, উচ্চচাপের পানি এবং পরিবর্তনশীল আবহাওয়ার মতো পরিস্থিতিতেও নির্ভরযোগ্যভাবে কাজ করার জন্য তৈরি।
রাগড ডিজাইনের পাশাপাশি, আইটেল পাওয়ার ৮০ -এ রয়েছে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ৭০০০ এমএএইচ-এর বড় ব্যাটারি। দীর্ঘসময় পাওয়ার সাপোর্ট এবং টানা ১০ ঘণ্টা পর্যন্ত শর্ট-ভিডিও দেখার সুবিধা প্রদান করে। এর ইন্টেলিজেন্ট ব্যাটারি সেলফ-রিপেয়ার প্রযুক্তি ব্যাটারির আয়ু বাড়াতে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করে।
ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির হাই-ডেফিনিশন ডিসপ্লে, যা তীব্র রোদেও পরিষ্কারভাবে স্ক্রিন দেখার সুবিধা দেয়। ফলে ফিল্ডওয়ার্ক, ভ্রমণ, নির্মাণকাজসহ বিভিন্ন আউটডোর কার্যক্রমে এটি ব্যবহার উপযোগী।
পাওয়ার ৮০ এর পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে ইউনিসক টি৭২৫০ হাই-এফিশিয়েন্সি প্রসেসর, যা কম পাওয়ার ব্যবহার করে দৈনন্দিন কাজে স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম। নেটিভ অ্যান্ড্রয়েড ১৬-এর মাধ্যমে ফোনটি নিরাপদ ও স্মুথ সিস্টেম ইন্টারঅ্যাকশন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীল সফটওয়্যার অভিজ্ঞতা নিশ্চিত করে। এর এআই অ্যাডাপ্টিভ আউটডোর এক্সপেরিয়েন্স ব্যবহারকারীর পরিবেশ অনুযায়ী ডিসপ্লে ব্রাইটনেস, কল নয়েজ রিডাকশন এবং ৪.৫জি ফিল্ড সিগন্যাল এনহ্যান্সমেন্টের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে।



