টেকসিঁড়ি রিপোর্ট : ডার্ক ওয়েবে ৬০ লাখ বিডি জবস ব্যবহারকারীর সিভি বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে – হ্যাকাররা পিডিএফ ফরম্যাটে এই ডেটাগুলো বিক্রি করছে।
এসব সিভি ১ হাজার মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করা হবে বলে জানিয়েছে ‘ম্যাডর্যাক্স’ পরিচয় দেওয়া ওই হ্যাকারগোষ্ঠী। তাদের দাবি, বাংলাদেশি ক্যারিয়ার প্ল্যাটফর্ম ‘বিডি জবস’ এর ডাটাবেজ থেকে সিভিগুলো সংগ্রহ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামক একটি ওয়েবসাইটে সিভি বিক্রির পোস্ট করে ম্যাডর্যাক্স।
ভালো একটা ক্যারিয়ারের আশায়, চাকরির খোঁজে দেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবস-এ নিজেদের সিভি আপলোড করে আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে! বিষয় টা অত্যন্ত ভয়ংকর বলে উল্লেখ করেছেন এথিক্যাল হ্যাকার ও সাইবার ৭১ এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের ।

তিনি ফেইসবুকে লেখেন , আপনার সিভিতে কী নেই? আপনার পুরো নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, কোথায় কোথায় পড়াশোনা করেছেন, কোথায় কোথায় চাকরি করেছেন-সব কিছু! আপনার এই সেনসিটিভ ডেটা এখন সরাসরি সাইবার অপরাধীদের হাতের মুঠোয়।
জাবের ফোন নম্বর বা ইমেইলে অপরিচিত জায়গা থেকে আসা কল, লিঙ্ক বা মেসেজ থেকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন ।
অবিলম্বে আপনার বিডিজবস অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। নতুন পাসওয়ার্ডটি যেন শক্তিশালী এবং অনন্য হয়। অন্য কোনো অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
অ্যাকাউন্ট নিয়মিত চেক করে আপনার বিডিজবস অ্যাকাউন্ট এবং ইমেলে কোনো অস্বাভাবিক অ্যাক্টিভিটি বা লগইন চেষ্টা লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিন এবং কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে ।
আপনার এই তথ্যগুলো দিয়ে অপরাধীরা কী করতে পারে জানেন?
১, যে কেউ চাইলেই আপনার নামে ফেক আইডেন্টিটি তৈরি করতে পারে, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল জালিয়াতি করতে পারে, স্প্যামিং বা ফিশিং অ্যাটাক চালাতে পারে।
২, এমনকি আপনার নাম ও ঠিকানা ব্যবহার করে এমন কোনো ভয়ংকর অপরাধমূলক কাজ করতে পারে যার কিছুই আপনি জানেন না।
বিডি জবস তাদের সিকিউরিটি সিস্টেম নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, ‘আমাদের ডাটাবেইজ ‘ব্রিচ’ (হ্যাকারদের অনুপ্রবেশ) হয়েছে বলে এখনও জানি না। এমনটা হলে সবার আগে আমরাই জানতাম।
বিডিজবস তাদের ভেরিফায়েড ফেইসবুক পেইজে ডেটা ফাঁসের তথ্যকে গুজব হিসেবে ফটোকার্ড প্রকাশ করেছে।


