টেকসিঁড়ি রিপোর্ট : ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই এর তৈরি ‘গ্রোক’ মডেলটি অতিরিক্ত মাত্রায় রিপাবলিকান প্রার্থী বা পন্থার পক্ষে রায় দিচ্ছে, অন্যদিকে ওপেনএআই -এর জিপিটি মডেলটির ঝোঁক ডেমোক্রেটিক পার্টির দিকে।
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত এক নতুন গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটবটগুলোর মধ্যে স্পষ্ট এমন রাজনৈতিক পক্ষপাত লক্ষ্য করা গেছে।
প্রায় ৫০০টি মার্কিন মধ্যবর্তী নির্বাচনী আসনের ডেটা বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, যখন এই দুটি এআই মডেলকে নির্দিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দল বেছে নিতে বাধ্য করা হয়, তখন মডেল দুটির মতামত প্রায় ৯০ শতাংশের বেশি ক্ষেত্রে একে অপরের সম্পূর্ণ বিপরীত হয়।
গবেষণা অনুযায়ী :
- গ্রোক (Grok): এটি পরীক্ষা করা প্রায় ৯২% ক্ষেত্রে রিপাবলিকান প্রার্থী বা রক্ষণশীল অবস্থানকে সমর্থন বা সুপারিশ করেছে।
- ওপেনএআই (GPT): অন্যদিকে, ওপেনএআই-এর মডেলটি প্রায় ৯৭% ক্ষেত্রেই ডেমোক্রেটিক প্রার্থী বা উদারপন্থী ঝোঁকের পক্ষে রায় দিয়েছে।
প্রযুক্তিবিদ ও গবেষকদের মতে, এআই মডেলগুলোকে সাধারণত নিরপেক্ষ রাখার চেষ্টা করা হলেও এগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত ডেটা, ডেভেলপারদের দৃষ্টিভঙ্গি কিংবা অন্তর্নিহিত প্রম্পট ডিজাইনের কারণে এ ধরনের রাজনৈতিক পক্ষপাত তৈরি হতে পারে।
আসন্ন নির্বাচন মৌসুমে ভোটারদের প্রভাবিত করার ক্ষেত্রে এআই চ্যাটবটগুলোর এই বৈপরীত্য প্রযুক্তি বিশ্বে নতুন বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে।
উল্লেখ্য মাস্ক মধ্যবর্তী নির্বাচনে জিওপি প্রার্থীদের সমর্থনে ৪৪৫ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছেন, যা ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলকে সমর্থন করতে ব্যয় করা প্রায় ২৫০ কোটি ডলারের পরিমাণকেও ছাড়িয়ে গেছে।
ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটিক প্রার্থীদের অনুদান দিলেও, তিনি বলেছেন, এ বছর তিনি ২০২৬ সালের নির্বাচনে কোনো অর্থ বিনিয়োগ করছেন না।
টেকক্রাঞ্চ



