টেকসিঁড়ি রিপোর্ট : সিমবা মোটরসের হাত ধরে বাংলাদেশের ইলেকট্রিক যান এর (ইভি) বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ভিমোটোর নতুন দুটি পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার—‘সিইউ ডুকাটি এডিশন’ এবং ‘সিইউ মিনি’।
চালকদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে ও যানজটের শহরে যাতায়াত সহজ করতেই বিশ্বখ্যাত ইভি ব্র্যান্ড ভিমোটোর এই নতুন সংযোজন।
ভিমোটো সিইউ ডুকাটি এডিশন: গতি ও প্রিমিয়াম নকশার মেলবন্ধন
বিশ্বখ্যাত ইতালীয় মোটরসাইকেল ব্র্যান্ড ‘ডুকাটি’-র সাথে যৌথ লাইসেন্সিং সহযোগিতায় তৈরি হয়েছে এই বিশেষ রেসিং সংস্করণের স্কুটারটি।
- পারফর্ম্যান্স: সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিমি (মোটর ক্ষমতা ২.৩ কিলোওয়াট)।
- মাইলেজ ও ব্যাটারি: ৭২ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে চলবে ৮০ কিমি পর্যন্ত।
- চার্জিং সময়: পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ৪ ঘণ্টা।
- মূল্য: ১ লাখ ৭৫ হাজার টাকা।
ভিমোটো সিইউ মিনি: স্বল্প দূরত্বের যাতায়াতে সহজ সমাধান
সহজ পরিচালনা, যানজটে স্বচ্ছন্দ ট্র্যাকিং এবং কম জায়গায় পার্কিং সুবিধার কারণে দৈনিক কম দূরত্বের যাতায়াতে ‘সিইউ মিনি’ তৈরি করা হয়েছে।
- পারফর্ম্যান্স: সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিমি (মোটর ক্ষমতা ১.৪ কিলোওয়াট)।
- মাইলেজ ও ব্যাটারি: ৬০ ভোল্ট ২৪ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, যা এক চার্জে সর্বোচ্চ ৭০ কিমি পথ পাড়ি দেবে।
- চার্জিং সময়: পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা।
- মূল্য: ১ লাখ ১৫ হাজার টাকা।
ইউরোপের শীর্ষস্থানীয় ইভি ব্র্যান্ড ভিমোটো বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে আগে থেকেই ভিমোটো টিসি, টিএসএক্স, স্ট্রিট হান্টার, স্ট্যাস এবং ইম্যাক্স সিরিজের বেশ কয়েকটি মডেল পাওয়া যাচ্ছিল।
সিমবা মোটরসের মাধ্যমে এই দুটি নতুন স্কুটার যুক্ত হওয়ায় দেশের বাজারে ভিমোটোর পণ্যের পরিসর আরও বিস্তৃত হলো। বিক্রয় কার্যক্রমের পাশাপাশি গ্রাহকদের সব ধরনের বিক্রয়োত্তর সেবাও নিশ্চিত করবে সিমবা মোটরস।



